নীতিমালা

শর্তাবলি

গোল্লা ব্যবহার করলে নিচের শর্তগুলো মেনে চলতে হবে। কথাগুলো যতটা সম্ভব সোজা ভাষায় বলার চেষ্টা করেছি।

খসড়া: প্রকাশের আগে আইনি পর্যালোচনা হবে, তাই কিছু অংশ বদলাতে পারে।

গোল্লা কী

বিসিএস প্রস্তুতির একটি ফ্রি সেবা। অনুশীলন, মডেল টেস্ট, রিটেন মূল্যায়ন আর ভাইভা বোর্ড, সবই ফ্রি।

আপনার অ্যাকাউন্ট

একটি মোবাইল নম্বরে একটি অ্যাকাউন্ট। সাইন ইনের কোড কাউকে দেবেন না। গোল্লা ব্যবহার করতে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

যা করা যাবে না

  • প্রশ্ন, ব্যাখ্যা বা অন্য কনটেন্ট কপি করে বিক্রি করা বা অন্য কোথাও প্রকাশ করা।
  • স্বয়ংক্রিয় উপায়ে কনটেন্ট নামিয়ে নেওয়া।
  • লাইভ কুইজ বা মডেল টেস্টে অসৎ উপায় নেওয়া।
  • অন্য শিক্ষার্থীদের সাথে অসম্মানজনক আচরণ করা।

ফলাফলের নিশ্চয়তা নেই

কাট-মার্কের অনুমান, স্কোর আর মূল্যায়ন শুধু প্রস্তুতির সহায়ক। এগুলো পরীক্ষার ফলাফলের নিশ্চয়তা নয়। অফিসিয়াল তথ্যের জন্য সবসময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তি দেখুন।

ভুল পেলে

প্রতিটি প্রশ্ন যাচাই করার চেষ্টা করি, তবুও ভুল থাকতে পারে। ভুল পেলে প্রশ্নের পাশের "ভুল জানান" দিয়ে জানান।

সফলতার অঙ্গীকার

অঙ্গীকারটি সম্মানের, চুক্তি নয়। এর জন্য কোনো দেনা বা আইনি দায় নেই।

শর্ত বদলালে

শর্ত বদলালে এই পাতায় জানিয়ে দেব। বড় পরিবর্তন হলে অ্যাপেও জানাব।